• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

১ সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

dailydhakamail / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরা সীমান্তে সাত দিনে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপিসহ বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় একযোগে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে জব্দ করা হয় ৭৫ লাখ ৭৯ হাজার টাকার ভারতীয় ওষুধ, ৭ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় শাড়ি, ১৩ লাখ ৫৩ হাজার টাকার সেলাই মেশিন, মোটরসাইকেল, ইঁদুরনাশক, দুধ, বোরকা ও অন্যান্য পণ্য। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৬০ হাজার টাকা (প্রায় ১ কোটি টাকা)।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com