• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় দৈনিক হৃদয় বার্তার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

dailydhakamail / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার: “মুক্ত মনের মুখপত্র” স্লোগান নিয়ে সাতক্ষীরার স্থানীয় দৈনিক হৃদয় বার্তা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা। সঞ্চালনা করেন সাংবাদিক এস. এম. বিপ্লব হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশোক ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, বৈশাখী টিভির শামীম পারভেজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব, এবং সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি. এম. মোশাররফ হোসেন। তিনি বলেন, “হৃদয় বার্তা পাঠকের আস্থা অর্জনে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সৎ, নির্ভীক ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”

এছাড়া উপস্থিত ছিলেন এস. এ. টিভির শাহীন গোলদার, খবর সংযোগের শেখ ফরিদ আহমেদ ময়না, যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, কালবেলার গাজী ফরহাদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, সুপ্রভাত সাতক্ষীরার মাজহারুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান, এনপিবির হোসেন আলী, ঢাকাপোস্টের ইব্রাহিম খলিল, রানারের শহীদুজ্জামান শিমুল, দ্য এডিটর্স-এর রেজাউল করিম, মুক্ত খবর-এর মনিরুজ্জামান, ভোরের কাগজ-এর মহিদার রহমান, সম তুহিন, আবু রায়হান, মাসুদ রানা মনা, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, মো. রাজু সিদ্দিকী, আসাদুজ্জামান খোকন, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মো. হারুনুর রশিদ, আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম আজাদি। পরে হৃদয় বার্তা’র চতুর্থ বর্ষপূর্তিতে প্রকাশিত বিশেষ সংখ্যায় লেখা দিয়ে অবদান রাখার জন্য আহসানুর রহমান রাজীব, এস. এম. বিপ্লব হোসেন, হোসেন আলী, নাজমুল হক, মো. রাজু সিদ্দিকী, ছড়াকার নাজমুল হাসান, রাহাত রাজা ও মনিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজের দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। হৃদয় বার্তা শুরু থেকেই সত্য প্রকাশের সাহস দেখিয়েছে—এই ধারা অব্যাহত থাকুক, সাংবাদিকরা হোক জনগণের কণ্ঠস্বর।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com