• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

মোল্লাহাটে প্রবেশদ্বারের রাস্তায় চরম দুরবস্থা — জনদুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ

dailydhakamail / ২৯৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রবেশদ্বার মিলু মিয়ার মোড় থেকে মোল্লাহাট বাজার পর্যন্ত সংযোগ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যাতায়াতকারী মানুষজন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে রাস্তাটি পরিণত হচ্ছে ছোট ছোট জলাশয়ে। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাই সাইকেলে, ভ্যান গাড়ি,   মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা,ট্রাক  ও পথচারীদের।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কটি মোল্লাহাট উপজেলা সদরে প্রবেশের প্রধান পথ। প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচল এখন যেন এক প্রকার যন্ত্রণার নামান্তর। বৃষ্টি হলে পানি ও কাদায় মিশে যায় রাস্তার গর্ত ওভাঙ্গা , ফলে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “রাস্তাটির এমন অবস্থার কারণে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।”

পথচারী মাহাবুব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর এই রাস্তায় কোনো সংস্কার হয় না। প্রশাসনের কেউ যেন এ দিকটিতে নজর দেয় না।”

এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগে রাস্তাটি সংস্কার করা এখন সময়ের দাবি। না হলে একটু বর্ষা  হলেই চলাচল অযোগ্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com