• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

প্রকৌশলী মোঃ-কাওছার আলী,স্টাফ রিপোর্টার:- সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টু, মহিউদ্দিন আহমেদ লাল্টু ও তাসকিন আহমেদ শাওন প্রমুখ।

সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে জানানো হয়, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিদেশ গমনের কারণে তার পদটি শূন্য হয়েছে। এ প্রেক্ষিতে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক — এই তিনটি পদে নতুনভাবে দায়িত্বপ্রাপ্তদের মনোনয়ন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক পদে, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে এবং মোঃ মুজাহিদ বিন ফিরোজকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com