• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ

দেশবাসী দাড়ি পাল্লায় ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতায় আনবে: শেখ মনজুরুল হক রাহাদ

dailydhakamail / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে দলটির বাগেরহাট-১ (বাগেরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, “বিগত সরকারগুলো অনিয়ম, দুর্নীতি, ঘুষ ও লুটপাটের মাধ্যমে দেশকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে। জাতি আজ এসব অপশাসন থেকে মুক্তি চায়। জনগণ আর তাদের চায় না, আর বোকা ভাবলে হবে না। ইনশাআল্লাহ, আসন্ন জাতীয় নির্বাচনে দেশবাসী দাড়ি পাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী মহান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কোনো হুমকি, ধমকি কিংবা ফাঁকা বুলি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমাদের সংগ্রাম আল্লাহভীতির ওপর প্রতিষ্ঠিত—ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় মীর মিজানুর রহমান বাবুলের বাড়ির ফাঁকা মাঠে দেড় বোয়ালিয়া হালিমপুর ইউনিট শাখার উদ্যোগে আয়োজিত ওই কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ মনজুরুল হক রাহাদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী সরদার, নায়েবে আমীর হাফেজ আব্দুস সবুর, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ ও সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন ইউনিট শাখার সভাপতি মীর মিজানুর রহমান বাবুল।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হিন্দু সম্প্রদায়ের রনো কুমার সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামীই জনগণের সেই আশার ঠিকানা, যারা ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

শেখ মনজুরুল হক রাহাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিয়ে “ইসলামী কল্যাণভিত্তিক রাষ্ট্র” প্রতিষ্ঠার জন্য নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সমাবেশের পুরো মাঠ ছিল “দাড়ি পাল্লা” প্রতীকের স্লোগান ও ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বানে মুখরিত।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com