• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

প্রেমের টানে ঘরছাড়া তরুণী, মহাসড়কে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

dailydhakamail / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শেরপুর উপজেলায় প্রেমের টানে ঘর ছেড়ে দ্বিতীয় বিয়ে করা তরুণী গোলাপি বেগম (২৮)-এর ক্ষতবিক্ষত মরদেহ ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

এটি দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে শাহজাহানপুর ও শেরপুরের মাঝামাঝি ফারহানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত গোলাপি কাফুরা পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম বিয়েতে তার দুটি সন্তান ছিল। এরপর একই উপজেলার টাউন কলোনি এলাকার বিবাহিত যুবক ইমনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি।

গোলাপিকে প্রথমে ইমন ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। যদিও পাঁচ দিন পর গোলাপির পরিবার তাকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু কিছুদিন পর ইমন পুনরায় তাকে নিয়ে চলে যান। এ ঘটনায় গোলাপির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জানা গেছে, গত দুই মাস ধরে ইমন ও গোলাপি ফারহানা ফিলিং স্টেশনের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে সম্প্রতি ইমন ও তার প্রথম স্ত্রীর মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় গোলাপির সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করে। গোলাপির চাচা জিয়াউল হক অভিযোগ করেছেন যে ইমন প্রায়শই গোলাপিকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

হাইওয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, “প্রাথমিকভাবে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে। নারীর মরদেহটি ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ মরদেহটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com