• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

মোল্লাহাটে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত।

dailydhakamail / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার চাদেরহাট কালি মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মিয়া ও শেখ ইকবাল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সুভাষ চন্দ্র মজুমদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল নেতা শেখ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “দেশের নারীরা আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার পুনরুদ্ধার হবে, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা হবে।”

অন্যান্য বক্তারা বলেন, বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে। তারা মোল্লাহাট উপজেলায় দলীয় কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

সভায় বিপুল সংখ্যক মহিলা দলের নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন, যারা “গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ সংগ্রাম” শ্লোগানধ্বনিতে সভাস্থল মুখর করে তোলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com