• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

সাবেক এমপি ও পৌর মেয়র মোঃ আহাদ মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

dailydhakamail / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয় সংসদের মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোঃ আহাদ মিয়া–এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) বাদ জোহর উনার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পরিবার, শুভানুধ্যায়ী ও শ্রীমঙ্গলবাসীর উদ্যোগে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াত এই জনপ্রিয় নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ, যিনি প্রয়াত নেতার স্মৃতি ধরে রাখতে গঠিত “মোঃ আহাদ মিয়া স্মৃতি পরিষদ”-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি প্রবাস থেকে মোবাইল ফোনে আবেগঘন কণ্ঠে বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার বাবা ছিলেন শ্রীমঙ্গলের মানুষের অকৃত্রিম বন্ধু। তাঁর আদর্শ ও সৎ রাজনীতিই আমার প্রেরণা। আমি সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।”
প্রবীণ এই রাজনীতিবিদের অবদান শ্রীমঙ্গলের উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবসেবায় আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয় জনগণ। তিনি ছিলেন জনপ্রিয়, সৎ ও দূরদর্শী এক জননেতা, যিনি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে রেখেছেন অনন্য দৃষ্টান্ত।
পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com