• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, নারী ও শিশু-সহ আহত ৫

dailydhakamail / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ইদ্রিস আলী (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশু-সহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার ( ১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রিমা থানার আওতাধীন বারো রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশু মুসকান (৫) ও রেনুকা (৩২) নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে। তারা বর্তমানে হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নামানোর জন্য অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং দুর্ঘটনাকবলিত বাসে ভাঙচুর চালায়। তারা দ্রুত বাসচালককে গ্রেফতার ও ওই এলাকায় স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান। এসময় রাজশাহী-নওগাঁ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদ বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, নগরীর বারো রাস্তার মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল ও কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই এ এলাকায় দুর্ঘটনা ঘটে। তবুও এখনো কোনো স্থায়ী সমাধান নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com