• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রাজশাহীর মনিচত্বরে ৩০ মিনিটের নোটিশে ফুটপাতের দোকান উচ্ছেদ

dailydhakamail / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মনিচত্বর এলাকায় ৩০ মিনিটের নোটিশে ফুটপাতের দোকান উচ্ছেদ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

রবিবার ( ৯ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় এবং নগরীর সৌন্দর্য নষ্ট করায় দীর্ঘদিন ধরেই ফুটপাতের ওপর দোকান বসিয়ে ব্যবসা চালাচ্ছিলেন স্থানীয় বিক্রেতারা। একাধিকবার সতর্ক করার পরও তারা জায়গা না ছাড়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে কয়েকজন দোকানি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করেই দোকান তুলে দেওয়া হয়েছে। এতে আমাদের বড় ক্ষতি হলো।”

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, “ফুটপাত জনসাধারণের চলাচলের জায়গা। বারবার সতর্ক করার পরও যারা নিয়ম মানেননি, তাদের দোকান সরিয়ে দেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চলবে।”

অভিযান শেষে মনিচত্বর এলাকার ফুটপাত এখন সম্পূর্ণ খালি। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

রাসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর অন্যান্য এলাকাতেও এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com