• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভাঅনুষ্ঠিত

dailydhakamail / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট এ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারি তাসকিন আহমেদ চিশতি, সদস্য ও ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, নির্বাচন কমিশনার ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার হাসিবুর রহমান সোহান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কমিটির সদস্য, সাতক্ষীরা রেড ইউনিটের আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ইকবাল কাদির।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com