• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ

চিতলমারীতে বদনা–গয়না ফিরে পেলেন সেই গৃহবধূ, বরখাস্ত দুই এনজিও কর্মকর্তা

dailydhakamail / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), খুলনা প্রতিনিধি:- বাগেরহাটের চিতলমারীতে ভুক্তভোগী গৃহবধূ শ্রাবণী হীরা তাঁর বদনা, নাকফুল ও আংটি ফিরে পেয়েছেন। এসব জিনিস ফেরত দিয়েছেন ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর কর্মকর্তারা।

এ ঘটনায় কর্তৃপক্ষ চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। পাশাপাশি ডিএফইডির প্রধান নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে গৃহবধূ শ্রাবণী হীরা বলেন, “বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে খবর প্রকাশের পর সকাল ১০টার দিকে ডাম এনজিওর কয়েকজন কর্মকর্তা আমার বাড়িতে আসেন। স্যাররা আমার শিশুকন্যাসহ আমাদের খোঁজখবর নেন। সবকিছু শোনার পর তাঁরা আমাকে অফিসে নিয়ে গিয়ে আমার দুটি বদনা, নাকফুল, আংটি ও দুটি ফাঁকা স্ট্যাম্প ফেরত দেন। স্যারদের ব্যবহারে আমি খুশি এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ।”

ডিএফইডির নরসিংদী জোনাল ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, “প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি, বরিশাল জোনাল ম্যানেজার মো. মহসিন হোসাইন এবং বাগেরহাটের এরিয়া ম্যানেজার মো. কবির হোসেন গৃহবধূ শ্রাবণী হীরার বাড়িতে যাই। তাঁর বদনা, নাকফুল ও আংটি ফেরত দেওয়া হয়েছে। শ্রাবণী তাঁর সুবিধামতো খেলাপি ঋণ পরিশোধ করবেন।”

তিনি আরও জানান, কোনো জোরজবরদস্তি ছাড়াই শ্রাবণী হীরা অভাবের কারণে স্বেচ্ছায় কিস্তির টাকার পরিবর্তে বদনা, নাকফুল ও আংটি দিয়েছিলেন। পরে মঙ্গলবার বিকেলে ৯ হাজার ৫০০ টাকা পরিশোধ করে তিনি নিজের জিনিসগুলো ফেরত নেন।

জানা যায়, চিতলমারী শাখা থেকে শ্রাবণী হীরা ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তাঁর স্বামী রিপন রায় কাজের জন্য এলাকা ত্যাগ করলে কয়েকটি কিস্তি বকেয়া পড়ে। এরপর গত ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের কর্মীরা তাঁকে বাড়ি থেকে ডেকে অফিসে নিয়ে যান। পরে বিকেলে তাঁকে দিয়ে দুটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে হাতের আংটি, নাকফুল ও পিতলের বদনা রেখে দেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com