• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

বদলগাছী জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

dailydhakamail / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি:- নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ধলাহার গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ধলাহার গ্রামের একটি উঠানে আয়োজিত এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ও দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম এবং বদলগাছী উপজেলার নায়েবে আমীর ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, দেশের জনগণ আর দুর্নীতিবাজ ও স্বৈরাচারী নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না। সমাজের অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। সৎ নেতৃত্বই পারে দেশের প্রকৃত পরিবর্তন আনতে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সুদমুক্ত ঋণ প্রদান, যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং কৃষকদের জন্য বীজ ও সারসহ কৃষিবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া মাহফিলের মাধ্যমে উঠান বৈঠকের কার্যক্রম শেষ হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com