• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শতবছরের পুরানো মাদ্রাসা মডেল মাদ্রাসায় রুপান্তরিত হবে আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ  মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে”- ইনশাআল্লাহ “সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু 

dailydhakamail / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কেন্দ্রীয় জাম মসজিদের  প্রধান গেট ও পিছনে নিরাপত্তা গেট নির্মাণ সহ মসজিদের সৌন্দর্যবর্ধণে কাজ শুরুর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় জামে মসজিদের  শতবর্ষের পুরোনো মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম পুনরায় চালু  করা হয়েছে এবং শতবর্ষের পুরানো মাদ্রাসাটির নাম কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসায় রুপান্তর করা হয়েছে এবং এর বহুতল ভবনের নির্মাণ কাজ আগামী একমাসের মধ্যেই শুরু করা হবে-ইনশাআল্লাহ।

শুক্রবার ( ১৪ নভেম্বর)  সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজের খুৎবা পাঠের আগে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নকশা প্রদর্শন ও মুসলমানদের অনুমোদন শেষে বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, যা পরকালে জান্নাতে ঘর লাভের নিশ্চয়তা দেয় এবং মৃত্যুর পরেও এই সওয়াব অব্যাহত থাকে। এটি সাদাকায়ে জারিয়াহ হিসেবে গণ্য হয় এবং এর মাধ্যমে ইসলাম প্রচারেও সহায়তা হয়। যতক্ষণ এই মসজিদ বা মাদ্রাসার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে, ততক্ষণ নির্মাণকারীর আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে।

তিনি বলেন, মাদ্রাসায় দান করলে, যতদিন সেখানে কোরআন-হাদিসের শিক্ষা চালু থাকবে, ততদিন দাতা ব্যক্তির আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে যারা মানুষকে ইলম শিক্ষা দেয়, তাদের ইলম থেকে যারা আমল করে, তাদের সমপরিমাণ নেকিও আমলনামায় যুক্ত হতে থাকে, যা নির্মাণকারীকে প্রভাবিত করে।

এ সময় আরও বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য  নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি জনতার মেয়র  মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময়ে- কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ  আব্দুল হামিদ তানহা,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর দুলাল, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি, পিপি অ্যাডভোকেট শফিক হায়দার  রফিক সরকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট, যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মোস্তফা নোমান আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মোঃ  আনোয়ার হোসেন রাজেশ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।  জুম্মা নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ। সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান এক সাথে কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা আাদয় করে মোনাজাতে শরীর হন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com