• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

কাশিয়ানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম।

dailydhakamail / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মাহমুদ হাসান মাসুদ নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ–১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি সাংবাদিকদের সামনে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, চলমান রাজনীতি এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “দীর্ঘদিন ধরে কাশিয়ানী–মুকসুদপুর উপজেলা বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিল না। ফলে সাংগঠনিকভাবে আমরা কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় দলীয় কার্যক্রম সুসংগঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হলে মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবো। বেকারত্ব দূরীকরণে আকিজ গ্রুপের মতো বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে। বিগত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে ৮–১০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার মান এবং ফলাফলের উন্নতি হবে। কাশিয়ানী–মুকসুদপুরের বহু স্থানে উন্নয়নমূলক কাজ হাত নেওয়া হবে। সাংবাদিকরা যাতে বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করতে পারেন—সে স্বাধীনতা নিশ্চিত করা হবে।”

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com