• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

শেষ কর্মদিবসে বগুড়াবাসীর প্রতি বিদায়ী জেলা প্রশাসকের বার্তা

dailydhakamail / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ-১৬ই নভেম্বর রোজ রবিবার, বগুড়ার ডিসি অফিস কার্যালয়ে পুরাতন ডিসির বিদ্যায় এবং নতুন ডিসির যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বগুড়ার সাবেক ডিসি হোসনা আফরোজা বিদায় লগ্নে বগুড়ার বাসীর উদ্দেশ্যে কিছু কথা বলে যান। তার সেই কথাটি নিম্ন রূপ তুলে ধরা হলো।

সম্মানিত বগুড়াবাসী, আসসালামু আলাইকুম।
আজ ১৬ নভেম্বর ২০২৫ — জেলা প্রশাসক হিসেবে আমার শেষ কর্মদিবস। খুব শীঘ্রই আমি বিদ্যুৎ বিভাগে যুগ্মসচিব হিসেবে যোগদান করতে যাচ্ছি।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর এক সংকটময় পরিস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আমি বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এ সংক্ষিপ্ত সময়ে আন্তরিকভাবে চেষ্টা করেছি সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকতে এবং আপনাদের ভালো রাখতে।

সাতমাথা এলাকাকে নতুন রূপে সাজানোর জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। ইনশাল্লাহ, খুব দ্রুতই এর দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।

এ জেলার নানা ক্রাইসিস মোকাবিলায় সর্বস্তরের মানুষের অসাধারণ সহযোগিতা পেয়েছি— এজন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারসহ সকল বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছিল স্মরণীয়। তাদের প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা।

জেলার উন্নয়নে সকল সরকারি দপ্তরের সমন্বয় ও সহযোগিতা ছিল তুলনাহীন— সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও রইল আমার ধন্যবাদ।

ফুল-ফল যেমন প্রকৃতিকে সাজিয়ে তোলে, কোকিল যেমন বসন্তের বার্তা আনে— তেমনি স্বাভাবিক নিয়মেই ২০ মার্চ ২০২৫ আমার পদোন্নতির মাধ্যমে দপ্তর পরিবর্তনের ঘোষণা আসে।

বগুড়ায় পাওয়া অভিজ্ঞতা সরকারের নীতি–নির্ধারণী কাজে অবশ্যই সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। আর এখানে কাটানো স্মৃতিগুলো আজীবন হৃদয়ে স্পন্দিত হবে।

এই ১৪ মাসে আমার পরিবারেরও অনেক ত্যাগ স্বীকার রয়েছে। তাদের জন্য দোয়া প্রার্থী।

আমার কোনো ভুল–ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন— যেন আল্লাহ আমাকে সুস্থ ও নিরাপদ রাখেন।

ধন্যবাদান্তে,
হোসনা আফরোজা
বিদায়ী জেলা প্রশাসক, বগুড়া।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com