• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রাজশাহী মেডিক্যালে ভুয়া ডাক্তার আটক: আনসার সদস্যদের তৎপরতায় প্রতারক শনাক্ত

dailydhakamail / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসাসেবা দিতে গিয়ে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

হাসপাতালের ডিউটিতে থাকা অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান ও মোঃ তাজুল ইসলাম ওই ব্যক্তির চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে তিনি ভুয়া পরিচয়ে রোগী দেখছিলেন। আটককৃত ব্যক্তির নাম সোহাগ আলী (১৭)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনার পর রোগী ও স্বজনরা আনসার সদস্যদের সতর্কতা, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যা স্বাস্থ্যসেবার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com