• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

dailydhakamail / ২০১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে সিরাজগঞ্জ পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫ খ্রি.) বিকেলে পৌর এলাকার চককোবদাসপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

তিনি তার বক্তব্যে বলেন, “জান্নাত দেখিয়ে মিথ্যা আশ্বাসে ভোট নেওয়ার সুযোগ দেওয়া হবে না। অনেকেই বাড়ি বাড়ি গিয়ে বলছে—অমুক মার্কায় ভোট দিলে জান্নাত পাবে। কারো কাছে টাকা দিয়ে শপথ করাচ্ছে, কসম করাচ্ছে—এগুলো দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। টাকাগুলো ফেরত দিয়ে ভ্রান্ত পথ থেকে ফিরে আসতে হবে। জান্নাত কে পাবে তা একমাত্র মহান রব্বুল আলামিন জানেন। নারীরা এসব মিথ্যা আশ্বাসকে রুখে দেবে। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ্ব-যাকাত পালন করি, ঈমানি শক্তি নিয়ে চলি।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ দফা হলো—প্রতি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান, যার মাধ্যমে সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। এই দফাগুলোতে নারীদের জন্য বিশেষ সুবিধাও রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকল ভাই-বোনদের প্রতি আহ্বান জানাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, খ. ম. রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সহ-সভাপতি সালমা খানম, সাধারণ সম্পাদক এলেমা বেগম, জেলা ছাত্রদলের কাজল প্রমুখ।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হানিফ হোসাইন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফফার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং শত শত সাধারণ নারী-পুরুষ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com