• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

“শ্রীমঙ্গলে ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’-এর মতিনের ব্যতিক্রমী মানবিকতা: প্রতি শুক্রবার অসহায়দের হাতে ১ কেজি মাংস”

dailydhakamail / ২২০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবার এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’-এর স্বত্বাধিকারী মোঃ মতিউর রহমান (মতিন)।

আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) তার মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় আরও একজন অসহায় ব্যক্তির হাতে ১ কেজি গরুর মাংস তুলে দেন তিনি।
২০২৫ সালের আগস্ট থেকে শুরু হওয়া এই উদ্যোগে মতিউর রহমান প্রতি শুক্রবার নিজের সামর্থ্য অনুযায়ী একজন গরিব, অসচ্ছল, অসহায় বা প্রতিবন্ধী মানুষের হাতে ১ কেজি করে গরুর মাংস দিচ্ছেন নিয়মিতভাবে। পেশাগত জীবনে একজন সাধারণ ব্যবসায়ী হয়েও দরিদ্র মানুষের প্রতি তার আন্তরিকতা, সহানুভূতি ও মানবিকতা তাকে স্থানীয়দের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
শুধু মাংস বিতরণই নয়—সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের প্রকৃত আর্থিক অবস্থা, পরিবারের সদস্য সংখ্যা, দৈনন্দিন আয়-ব্যয়সহ সামগ্রিক পরিস্থিতি তিনি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখেন। কারও জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলে তাকে স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসায়িক পরামর্শ ও প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তাও প্রদান করেন। তার সহযোগিতায় ইতোমধ্যে কয়েকজন অসচ্ছল ব্যক্তি আত্মকর্মসংস্থানমূলক কাজে যুক্ত হয়ে জীবনে নতুনভাবে পথচলা শুরু করেছেন।

মানবিক এই উদ্যোগ সম্পর্কে মতিউর রহমান (মতিন) বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি চেষ্টা করি সামান্য কিছু করতে। আপনাদের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতেও এ উদ্যোগ চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।”
স্থানীয়দের মতে, ছোট পরিসর থেকে শুরু হলেও মতিউর রহমানের এই উদ্যোগ শ্রীমঙ্গলে সৃষ্টি করেছে ইতিবাচক সামাজিক প্রভাব। তার কাজ দেখে অনেকে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করছেন। ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’ শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান নয়—এখন এটি অসহায় মানুষের জন্য এক আশার ঠিকানা।

মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা, দরদ ও নীরবে-নিভৃতে কাজ করার এই মনোভাব তাকে এলাকার মানুষের কাছে একজন মানবিক ও হৃদয়বান সামাজিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com