• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

মোংলায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদান করলেন — মোঃ জুলফিকার আলী

dailydhakamail / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), নিজস্ব প্রতিবেদক:- বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁপড়া এলাকায় আগুনে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। এতে মোঃ রফিকুল শেখ ও সালমা বেগম দম্পতির ঘরের সবকিছু পুড়ে যায়।

ঘটনার পর শনিবার (২২ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র এবং মোংলা–রামপাল–ফকিরহাট আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোঃ রফিকুল শেখ ও সালমা বেগম দম্পতির হাতে নগদ অর্থ, কাপড়চোপড়, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, “আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে।”

ইতোমধ্যে ঘর নির্মাণে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন সোনাইলতলা ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।

সহায়তা কার্যক্রমে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com