• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

খোকশাবাড়ীতে মজিবুর রহমান লেবুকে সংবর্ধনা ও নির্বাচনী লিফলেট বিতরণ

dailydhakamail / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :- সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান, মতবিনিময় সভা এবং নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করা হয়। খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার ২২ নভেম্বর ২০২৫ বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাটখোলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোবারক আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু।

তিনি তার বক্তব্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সিরাজগঞ্জ ২ (সদর কামারখন্দ) আসনের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ মার্কায় ভোট দিন। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনের জন্য কাজ করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে সেসব দফার কথা তুলে ধরতে হবে। সকল ভোটারের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করুন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ একাব্বর আলী আকবর প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু দাউদসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী, শহিদুল ইসলাম সিকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সভাপতি আব্দুস সামাদ, জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ রোকনী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বখতিয়ার ফিরোজ এবং সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের হাজারো নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com