• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রতিষ্ঠার : এক দশক পার হলেও সংকটের বেড়াজালে উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান

dailydhakamail / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি, বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রতিষ্ঠার এক দশক পেরোলেও নানা সংকটে জর্জরিত অবস্থায় রয়েছে। শিক্ষক সংকট, যাতায়াত সমস্যা ও শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণে কলেজের সামগ্রিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

স্থানীয় শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও পেশাজীবীদের দাবিতে ২০০১ সালে ৩৩ জন শিক্ষার্থী নিয়ে রুমা সাঙ্গু কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর আগে ১৯৯৪ সালে তৎকালীন স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান এবং বর্তমানে ৩০০ আসন বান্দরবান বিএনপির মনোনীত সাংসদ প্রার্থী সাচিংপ্রু জেরী কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে দুই লাখ টাকা অনুদান দেন।

২০০১ সালে আওয়ামী লীগ সরকার সময়কালে ছাত্রলীগের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। পরে সরকার পরিবর্তনের পর বিএনপি আমলে আর্থিক সংকট দেখা দিলে কলেজটি বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে অগ্নিকাণ্ডে কলেজটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

২০১২ সালের নভেম্বর মাসে রুমা সাঙ্গু সেতু উদ্বোধনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুমায় একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এরপর ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে একাডেমিক ভবনসহ কয়েকটি ভবন নির্মাণ করা হয়। শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী ভর্তি ও পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হয়। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।

 

বর্তমানে কলেজে ১১টি শিক্ষক পদ থাকলেও বাংলা, ব্যবস্থাপনা ও ফিন্যান্স—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস পাচ্ছেন না এবং পরীক্ষার ফলাফলেও এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

বাংলা বিভাগের ছাত্রী তাজহিয়া সুলতানা বলেন, “বাংলা বিষয়ে শিক্ষক না থাকায় পাশের হার খুব কম। একজন শিক্ষক থাকলে ফলাফল ভালো হতো।”

 

কলেজে যাতায়াত সুবিধার্থে একটি গাড়ি থাকলেও চালক না থাকায় তা দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য নয়। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন ৮০–১০০ টাকা খরচ করে কলেজে আসতে হয়। এজন্য অনেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারেন না।

শিক্ষার্থী মৌমিতা চৌধুরী তিশা বড়ুয়া ও সেতু বড়ুয়া জানান, “যাতায়াতে অনেক খরচ হয়। গাড়ি থাকলেও চালক নেই, তাই কলেজে আসা কঠিন হয়ে পড়ে। নিয়মিত ক্লাসে না এলে ফলাফলও খারাপ হয়।”

 

এ বছর রুমা সাঙ্গু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন মাত্র ৮ জন এবং ফেল করেছেন ১১৭ জন। ভয়াবহ এই ফলাফলকে কেন্দ্র করে এলাকায় সমালোচনা দেখা দিয়েছে। আগামী শিক্ষাবর্ষে ফল আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মার্মা বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিয়মিত সাময়িক পরীক্ষা, মাসিক মূল্যায়ন এবং তিন মাস পরপর অভিভাবক সভা হলে শিক্ষার মান উন্নত হবে। অভিভাবকদেরও সন্তানের পড়াশোনায় মনোযোগী হতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষক সংকট ও যাতায়াত সমস্যা সমাধান হলে কলেজ আবারও ভালো ফলাফল করতে পারবে।”

রুমাবাসী মনে করেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পার্বত্য অঞ্চলের এই একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি আবারও শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com