• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ঢাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান। নজির সৃষ্টি করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি: দলকে গতিশীল করতে সভাপতির পদ থেকে পদত্যাগ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দু’দিনব্যাপি  উপ-প্রকল্পের উদ্যোক্তাদের মাংস ও দুগ্ধজাত পণ্যের  উদ্যোগ প্রদর্শন ও বাজারজাতকরণ মেলা উদ্বোধন   

dailydhakamail / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে দু’দিনব্যাপি  উপ-প্রকল্পের উদ্যোক্তাদের মাংস ও দুগ্ধজাত পণ্যের  উদ্যোগ প্রদর্শন ও বাজারজাতকরণ মেলার উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-ইফাদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টার প্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট-আরএমটিপি এর আওতায়- “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন”উপ-প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৭ টি উপজেলার ২০৫ টি গ্রামের ২৮৭০০ খামারি ও উদ্যোক্তাদের নিয়ে কাজ বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায়- সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে- ২দিন ব্যাপি (২৪ ও ২৫ নভেম্বর)  উপ-প্রকল্পের উদ্যোক্তাদের মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজারজাতকরণ ও উদ্যোগ প্রদর্শন মেলা-২০২৫ খ্রিঃ ও নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের উপর একটি কর্মশালা করা হয়।
উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন  , এনডিপি পরিচালক-প্রোগ্রাম এন্ড প্লানিং ড. এবিএম সাজ্জাদ হোসেন, এবং অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুর-নবী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-(এনডিপি) এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান।  উদ্বোধনী অনুষ্ঠানের ২য় পর্বে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বৈচিত্র্যায়ন এবং প্রাণিসম্পদের উপর গ্যাপ(GAP) বিষয়ক কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম আহসান কবীর এবং দুগ্ধজাত পণ্যের বৈচিত্রায়ন বিষয়ের উপর উপস্থাপনা দেন একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর  ড. মোহাম্মদ আশিকুল ইসলাম। এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন,  এনডিপি আরএমটিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুদ মন্ডল। মেলায় ৩০ টি স্টলে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সহ প্রাইভেট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি সম্প্রসারনের বিভিন্ন মেশিনারিজ পণ্য ও তাদের সেবা সমূহ নিয়ে উপস্থাপন করা হয় ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com