• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

দেবহাটায় সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার।

সোমবার (২৪ নভেম্বর) দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সবার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা পেলে সাতক্ষীরায় গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।”

জেলা প্রশাসক আরও বলেন, সমাজের নানা সমস্যা আন্তরিকতা, নাগরিক সচেতনতা এবং স্থানীয় সরকার ও প্রশাসনের সমন্বয়ে সমাধান করা সম্ভব। মাদক প্রতিরোধ, শিক্ষার প্রসার, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি—এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, দুর্নীতি উন্নয়নের বড় বাধা। ভূমি অফিসে সেবা নিতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখা হবে। “স্থানীয় ভূমি অফিসে দুর্নীতি বন্ধ করতে হবে”—বলেন জেলা প্রশাসক।

সভায় জানানো হয়, দেবহাটায় জুলাই স্মৃতিস্তম্ভ, আসিফ স্মৃতি স্টেডিয়ামসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। বেড়িবাঁধ এলাকায় ভাঙনরোধ, সীমান্তে লাইটিং স্থাপন এবং সাতক্ষীরা–শ্যামনগর সড়কের নির্মাণকাজ সঠিক নিয়মে সম্পন্ন করতে তদারকি বাড়ানোর কথাও জানান জেলা প্রশাসক। তিনি শিশুদের পুষ্টি ও শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, “সুনাগরিক গড়তে শিশুদের পুষ্টি নিশ্চিত করা জরুরি।”

সভায় বক্তব্য দেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) এম শরিফ আহম্মেদ, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, জেলা বিএনপির নেতা শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ আরও অনেকে।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যরা। সভায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন সুবিধা বাড়ানোর দাবিও জানানো হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com