• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

কাজিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

dailydhakamail / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে কেন্দ্র করে কাজিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ খ্রিঃ উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানে র‍্যালি প্রদর্শনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ) সকাল সাড়ে ১০ টার দিকে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন অফিসার ডাঃ দিদারুল আহসান।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আব্দুল আহাদ।

প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারীর প্রাণি ও প্রাণিদের নিরাপদ, উন্নতমানসম্পন্ন বিভিন্ন ধরনের খাদ্য উপস্থাপন করা হয়। খামারীরা সহ অন্যান্য আগন্তুকরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ খ্রিঃ উদযাপনের মাধ্যমে প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি-বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী হবে। এছাড়া প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে উন্নত জাতের ষাঁড়, গাভী, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, উন্নত জাতের কবুতর, অন্যান্য পাখি এবং সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শিত হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com