• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার

শেরপুরে বাঙালি নদীর ভয়াবহ ভাঙন: তিন গ্রামে কান্না আর হতাশার ছাপ

dailydhakamail / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ-তাজুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:- বগুড়ার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নে বাঙালি নদীর ভয়াবহ ভাঙনে প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। সর্বশেষ ঘাসুড়িয়াসহ তিনটি গ্রামের অন্তত একশত পরিবার বাড়িঘর ও আবাদি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। নদীর খরস্রোতা স্রোত ও ধারাবাহিক ভাঙনের ফলে বসতবাড়ি, গাছপালা এবং ফসলি জমি দ্রুত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহে ভাঙন হঠাৎ করে তীব্র আকার ধারণ করায় বহু মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। নদীর তীরবর্তী তিনটি গ্রামে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আরও অসংখ্য বাড়ি রয়েছে চরম ঝুঁকির মুখে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ—দীর্ঘদিন ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, বাঙালি নদীর এই ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা ও তীর সংরক্ষণ প্রকল্প হাতে না নিলে আরও কয়েকটি গ্রাম নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান।

এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন শেরপুরের হাজারো মানুষ। তাদের একমাত্র প্রত্যাশা—দ্রুত ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ ও পুনর্বাসনের নিশ্চয়তা।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com