• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান টাঙ্গাইলে প্লাস্টিক তেল তৈরি কারখানা উচ্ছেদ, মেটাল কারখানায় জরিমানা। মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১

মোল্লাহাটে তারুণ্যের উৎসব–২০২৫: ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

dailydhakamail / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক, জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে মোল্লাহাট উপজেলা প্রশাসন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি এবং তরুণ-তরুণীরা।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। তরুণদের মতামত ও চিন্তাধারা জাতীয় উন্নয়নের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যেই তারুণ্যের উৎসবের মূল আয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ‘অগ্রগামী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ’ গঠনে শিক্ষা, প্রযুক্তি, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে তরুণ প্রতিনিধিদের মতামত সংগ্রহ করে পরবর্তী জাতীয় পরিকল্পনায় যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকরা।

মোল্লাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশের সম্ভাবনাকে আরও সুদৃঢ় করেছে বলে বক্তারা উল্লেখ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com