• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

সিরাজগঞ্জে আলোচিত নারী ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেফতার

dailydhakamail / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিম (৪৫)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-১২ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল আলিম শাহজাদপুর উপজেলার রতনকান্দি (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ডিসেম্বর সকালে প্রতিবেশীরা নারী ইউপি সদস্য পিয়ারা খাতুনকে নিজ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখে। ঘটনার পরই পিয়ারা খাতুনের স্বামীসহ তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। নিহত পিয়ারা খাতুন হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৩) দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২-এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হরিণচড়ায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে আজ সকালে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com