• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

dailydhakamail / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। তিনি কক্সবাজার জেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরের দিকে তাকে পাসপোর্ট অফিসে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটক যুবকের নাম রিয়াজুল মোস্তফা, বাবার নাম গুরা মিয়া এবং মায়ের নাম খতিজা।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম জানান, বুধবার সকালে ওই যুবক উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়ার পরিচয়ে পাসপোর্ট করতে আসে। তার কাছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ ছিল। কিন্তু তার আচরণে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে কক্সবাজার কুতুপালং ক্যাম্প থেকে আগত হওয়ার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, রোহিঙ্গারা যাতে বাংলাদেশী পাসপোর্ট গ্রহণ করতে না পারে সে বিষয়ে অফিস সতর্ক রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক নিজেকে রিয়াজুল মোস্তফা বলে পরিচয় দেয়। তার বাবার নাম গুরা মিয়া, মায়ের নাম খতিজা। সে কক্সবাজার জেলার কুতুপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।

উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি। কুতুপালং ক্যাম্পে যোগাযোগ করে ওই যুবককে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com