• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন: সভাপতি কবি রিপন শান, সাধারণ সম্পাদক মীর মোশারেফ অমি

dailydhakamail / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:- নদীমাতৃক ভোলার গণমাধ্যমকর্মীদের প্রাণের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মাতৃজগত টিভির চেয়ারম্যান, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাট্যশিল্পী খান সেলিম রহমানকে নিয়ে এক প্রীতি আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

একই আয়োজনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ভোলা জেলা কমিটির অনুমোদনও প্রদান করা হয়।

গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন পৌরশহরের ওয়েস্টার্ন পাড়ায় লালমোহন মিডিয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নবনিযুক্ত ভোলা জেলা কমিটির সভাপতি এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এবং অসহায়–নির্যাতিত–নিপীড়িত সাংবাদিকদের বন্ধু জনাব খান সেলিম রহমান।
এ সময় তিনি সর্বসম্মতিক্রমে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট ভোলা জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেন।

অনুমোদন প্রদানকালে তিনি বলেন, ভোলার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে আসছেন। দেশের সাংবাদিকতা অঙ্গনে ভোলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটির মধ্য দিয়ে ভোলার গণমাধ্যম আরও সংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ হবে। সাংবাদিকতা শুধু পেশা নয়; এটি সত্য, ন্যায়বিচার ও মানুষের অধিকারের পক্ষে সংগ্রামের নাম। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সাধারণ সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করবে এবং ভবিষ্যতেও এই দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।

এ সময় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার এবং সময়ের জনপ্রিয় মানবাধিকার কর্মী, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন।

স্বাগত বক্তব্য রাখেন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সারাদেশের কণ্ঠের বার্তা সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম রণি।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব–ভোলা জেলা কমিটির কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ সংলাপের বার্তা সম্পাদক মোঃ মাঈনুদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের আউটপুট এডিটর মোঃ কামরুল হাসান; লালমোহন প্রেসক্লাবের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সহ-সভাপতি এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ মাহবুব আলম।

এ ছাড়া বক্তব্য রাখেন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমোহন মিডিয়া ক্লাবের সহ-সভাপতি মোঃ মিজান পাটোয়ারী, লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ মাকসুদ উল্যাহ, মাই টিভির সাবেক ভোলা জেলা প্রতিনিধি সিরাজ মাসুদ, সাংবাদিক আব্দুর রহমান নোমান, কবি মাওলানা মোঃ নেছার উদ্দিন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার জসিম মাতাব্বর, লালমোহন মিডিয়া ক্লাবের কোষাধ্যক্ষ এমরান হাসান আলীম এবং নির্বাহী সদস্য আকতার হোসেন শাকিল।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাহারুল ইসলাম বাবলু, কবি রিপন শান, শাহাবুদ্দিন মিয়া, সিরাজ মাসুদ ও প্রভাষক তুহিন বালা।

গণমাধ্যমকর্মীদের সর্বসম্মতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব–ভোলা জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির শীর্ষ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: কবি রিপন শান
সাধারণ সম্পাদক: মীর মোশারেফ অমি
সাংগঠনিক সম্পাদক: প্রভাষক তরিকুল ইসলাম রণি
কোষাধ্যক্ষ: মোঃ মাঈনুদ্দিন
দপ্তর সম্পাদক: আকতার হোসেন শাকিল
তথ্য ও গবেষণা সম্পাদক: প্রভাষক মুহাম্মদ নুরুল্লাহ আরিফ ও প্রভাষক সিরাজ মাহমুদ
শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক: তামীম সাদী মান্নান
মুক্তিযুদ্ধ ও মানবাধিকার সম্পাদক: ইস্রাফিল নাঈম
সমাজকল্যাণ ও গণসংযোগ সম্পাদক: এস এম মামুন হোসাইন

নির্বাহী সদস্য:
কবি মহিউদ্দিন মহিন, কবি নীহার মোশারফ, কবি গাজী তাহের লিটন, হেলাল উদ্দিন নয়ন, কবি এম এ মান্নান, বিজয় বাইন, সাইফুল ইসলাম আকাশ, আশরাফুল আলম সজীব, শাহ শাহরিয়ার ঝিলন, হাসিব ইশতিয়াক আহমেদ, ইকবাল হোসেন নয়ন, মিজান পাটোয়ারী, মাসুম বিল্লাহ জুয়েল, আরিফ পণ্ডিত ও শহিদুল ইসলাম তন্ময়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com