• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন।

dailydhakamail / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমানের শ্বশুর, মরহুম ইসমাইল মিয়ার রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার মিরপুর-১১ বাউনিয়াবাঁধ বাইতুল জান্নাত মাদানী জামে মসজিদ ও নূরে-মদিনা মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

অনুষ্ঠানে মরহুম ইসমাইল মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন,
“ইসলাম আমাদেরকে মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। একজন মানুষ হিসেবে এবং একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি—মানবসেবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।”

তিনি আরও বলেন,“মরহুম ইসমাইল মিয়া একজন সৎ ও পরহেজগার মানুষ ছিলেন। তাঁর রূহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমি একজন এতিম শিশুর আজীবন ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করছি। এই উদ্যোগ যেন অন্যদেরকেও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে—এটাই আমার প্রত্যাশা।”

 

অনুষ্ঠানের একপর্যায়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে খান সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে একজন এতিম শিশুর আজীবন ভরণপোষণের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। তাঁর এই মহৎ উদ্যোগে উপস্থিত আলেম-ওলামা, শিক্ষক ও মুসল্লিবৃন্দ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান,মসজিদ ও মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাহউদ্দিন,প্রিন্সিপাল মুফতি নাজিমুদ্দিন,খতিব ও মুদাররিস হাফেজ মাওলানা আব্দুল মোতালেব হুযাইফা,ইমাম ও মুদাররিস হাফেজ মোঃ ইমাম হাসান,মুয়াজ্জিন ও মুদাররিস ক্বারি রিয়াজুল ইসলাম,মুদাররিস ক্বারি মাসউদুর রহমান,মুদাররিস মাওলানা মিলাদ হোসাইন,খাদেম মাওলানা আব্দুল লতিফ,মুদাররিস মোঃ আলমগীর হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় মাদরাসার মোট ৯ জন শিক্ষক, বাবুর্চি এবং ৪৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে মরহুম ইসমাইল মিয়ার জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

একপর্যায়ে মাদরাসার শিক্ষকদের পক্ষ থেকে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদার আহ্বান জানানো হয়।

যোগাযোগ:-
সহযোগিতার জন্য (নগদ/বিকাশ): ০১৯১৬-৬০২৯৫৫


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com