• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশের জন্ম – শ্রীমঙ্গলে জামায়াত আমির ইসমাইল হোসেন

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ তারেক মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম কামরুল এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন নোমানসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইসমাইল হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের মাধ্যমেই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় প্রত্যক্ষ করেছি। তাঁদের রক্তে অর্জিত লাল-সবুজের পতাকা আজ আমাদের স্বাধীনতা, মর্যাদা ও আত্মপরিচয়ের প্রতীক।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া স্বাধীন বাংলাদেশ কল্পনাতীত। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় আল্লামা ইসমাইল হোসেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গুরুতর আহত শরীফ ওসমান বিন হাদী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ আতঙ্কিত। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে আহত শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com