• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বগুড়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

dailydhakamail / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের দড়িনন্দগ্রাম নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্রীড়া ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সভাপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি, দড়িনন্দগ্রাম নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসা। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক, উক্ত মাদ্রাসা।

প্রধান আলোচক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাব্বির হোসেন সাইদুল, সাংগঠনিক সম্পাদক; ডা. এ. এস. এম. রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ছিল দড়িনন্দগ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। এতে ১৬ জন জেনারেল শিক্ষার্থী ও ২ জন হাফেজে কুরআন সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দড়িনন্দগ্রাম স্পোর্টিং ক্লাবের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক পিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক নাঈমুর রহমান রিয়াদসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com