• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

কাজিপুরে সাতটি ঘোড়া জবাই করে মাংস সরবরাহকালে ২ জন আটক

dailydhakamail / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুরে সাতটি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের সময় মাংসসহ ২ জনকে আটক করেছে কাজিপুর উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে কাজিপুর সদরের ২নং স্পার বাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ২ জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ী থানার পেয়ারাবাগান মহল্লার মৃত আবুর ছেলে ট্রাকচালক মোঃ তারেক মিয়া।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, একটি চক্র যমুনার চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহন করে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কাজিপুর সদরের ২নং স্পার বাঁধ এলাকা থেকে সাতটি ঘোড়ার সাত বস্তা মাংসসহ দুইজনকে আটক করা হয়।

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ (১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে জাইদুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং ট্রাকচালক মোঃ তারেক মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মাংসগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসানসহ কাজিপুর থানার এসআই মাহমুদ হাসান।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com