• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

গ্রাহক আস্থার পাঁচ বছর: শ্রীমঙ্গলে পপুলার হোন্ডা গ্যালারির ‘কাস্টমার মিট ২০২৫’ উৎসবমুখর আয়োজন

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোঃ জালাল উদ্দিন নিজের প্রতিবেদক:- মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল শোরুম পপুলার হোন্ডা গ্যালারি তাদের প্রতিষ্ঠার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী “কাস্টমার মিট ২০২৫”।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে তিনটায় গ্যালারির নিজস্ব প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত এবং পরবর্তীতে গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
এর মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল গ্রাহকের প্রতি সমান সম্মান ও ভালোবাসার বার্তা দেন আয়োজকরা। ধর্মীয় সম্প্রীতির এমন দৃষ্টান্ত উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পপুলার হোন্ডা গ্যালারির ব্যবস্থাপক কাজী মহসিন আহমদ রাহী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্যালারির স্বত্বাধিকারী মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফখরুল ইসলাম বলেন, “পপুলার হোন্ডা গ্যালারি সবসময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। গ্রাহকরা যাতে উন্নত ও নির্ভরযোগ্য সেবা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করছি। পাশাপাশি হোন্ডা মোটরসাইকেলের মান ও প্রযুক্তি আগের চেয়ে আরও উন্নত হয়েছে—এ ব্যাপারে গ্রাহকদের আশ্বস্ত করছি।”

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা আনন্দঘন পরিবেশে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। পপুলার হোন্ডা গ্যালারির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে কাস্টমার মিটে ছিল কেক কাটা, হোন্ডার আপডেট মডেল ও প্রযুক্তি নিয়ে আলোচনা, গ্রাহকদের মতামত গ্রহণ এবং সার্ভিস সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
এছাড়া গ্রাহকদের অংশগ্রহণে এক চমৎকার বেলুন খেলার আয়োজন করা হয়। উচ্ছ্বাসভরা এই প্রতিযোগিতায় অংশ নেন বহু গ্রাহক। প্রতিযোগিতা শেষে সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী তিনজন গ্রাহককে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন গ্যালারির কর্মকর্তারা।

রঙিন বেলুন, হোন্ডার ব্যানার এবং অতিথিদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। হোন্ডা গ্যালারির সকল স্টাফ, নিয়মিত গ্রাহক ও বাইকপ্রেমীদের অংশগ্রহণে এই আয়োজন জমজমাট রূপ নেয়।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই পপুলার হোন্ডা গ্যালারির সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও এমন কাস্টমার মিট নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রাহক ও প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই এক কণ্ঠে প্রত্যাশা ব্যক্ত করেন—“পপুলার হোন্ডা গ্যালারি এগিয়ে যাক আরও বহুদূর।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com