• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান

dailydhakamail / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শেখ মোঃ হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী খান সেলিম রহমান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ নির্বাচনে দেশের মানবাধিকার অঙ্গন, সাংবাদিক সমাজ ও সুশীল মহলে ব্যাপক সন্তোষ ও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

গত শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় হিউম্যান এইড ইন্টারন্যাশনালের নীতিনির্ধারণী পরিষদের এক পূর্বনির্ধারিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মনোনীত করা হয়। সভায় সংস্থাটির শীর্ষ নীতিনির্ধারক, উপদেষ্টা ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর খান সেলিম রহমানের সাংবাদিকতা, মানবাধিকার রক্ষা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সততা ও নিরপেক্ষ ভূমিকা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। মানবাধিকার লঙ্ঘন, সামাজিক বৈষম্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিদ্যমান প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে খান সেলিম রহমানের মতো একজন অভিজ্ঞ ও সচেতন ব্যক্তিত্বের সক্রিয় অংশগ্রহণ সংস্থাটির কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেন।

খান সেলিম রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতা চর্চা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি দেশের সাংবাদিক সমাজে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর অবদান প্রশংসনীয়। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ এবং সামাজিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান তাঁকে সাধারণ মানুষের কাছে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিত করেছে।

বর্তমানে তিনি দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্পাদক হিসেবে তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকসমাজের আস্থা অর্জন করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খান সেলিম রহমান বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মতো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করায় আমি সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি, এটি সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের পক্ষে কথা বলাই আমার আজীবনের অঙ্গীকার।
আমার অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। সত্য প্রকাশ এবং মানুষের অধিকার রক্ষায় আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ পাওয়াকে আমি দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।”

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিসেবে বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষা, নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার হওয়া এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির নীতিনির্ধারণী পর্যায়ে খান সেলিম রহমানের অন্তর্ভুক্তি ভবিষ্যৎ কৌশলগত সিদ্ধান্ত ও কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিষয়ে সংস্থাটির সহকারী মহাসচিব সাঈদা সুলতানা জানান, খান সেলিম রহমানের উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং তিনি শিগগিরই সংস্থার নীতিনির্ধারণী ও কার্যক্রমভিত্তিক সভাগুলোতে সক্রিয়ভাবে অংশ নেবেন।

খান সেলিম রহমানের এই অর্জনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর পরামর্শ ও দিকনির্দেশনায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মানবাধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে এবং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর অবদান রাখবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com