• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

বিদায় ২০২৫: আত্মশুদ্ধি ও নতুন সংকল্পের আহ্বানে সোহেল সরকার

dailydhakamail / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদকঃ- ২০২৫ সালের বিদায়লগ্নে দাঁড়িয়ে বিগত বছরের সকল ভুল-ভ্রান্তি পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজসেবক ও প্রবাসী সাংবাদিক সোহেল সরকার। তিনি এক বিবৃতিতে দেশবাসী এবং সকল শুভানুধ্যায়ীকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

​দৈনিক সোনালী সময় ও দৈনিক প্রতিবাদের প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার বর্তমানে একজন প্রভাবশালী বাংলাদেশী-ব্রিটিশ নাগরিক হিসেবে বিদেশের মাটিতে দেশের মর্যাদা উজ্জ্বল করছেন। গণমাধ্যম ও সাংবাদিকতার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

​বিবৃতিতে সোহেল সরকার বলেন,
​”একটি বছর শেষ হওয়া মানে কেবল ক্যালেন্ডার পরিবর্তন হওয়া নয়, বরং নিজের কর্মকে মূল্যায়ন করার একটি সুযোগ। বিগত দিনে অনিচ্ছাকৃত যেসব ভুল-ভ্রান্তি হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আমরা ২০২৬ সালে আরও বলিষ্ঠভাবে পথ চলতে চাই। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

​উল্লেখ্য যে, সোহেল সরকার কেবল সম্পাদক হিসেবেই নয়, তিনি সাংবাদিকতা জগতের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত দক্ষতার সাথে যুক্ত আছেন। তিনি বর্তমানে রোজ টিভি ইউকে, তাড়াশ টাইমস, দৈনিক চাঁদপুরের আলো, ডেইলি ঢাকা মেইল ও প্রমথ আলো পত্রিকার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

​২০২৫-এর শেষ সূর্যাস্তের সাথে সাথে সকল গ্লানি মুছে যাক এবং ২০২৬ সাল নিয়ে আসুক সমৃদ্ধি, শান্তি ও নতুন সম্ভাবনা—এই শুভকামনায় তিনি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com