• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

মিরপুরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য ওসি এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে ১০ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

dailydhakamail / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার :-

রাজধানীর মিরপুর পল্লবী থানায় মাদকবিরোধী অভিযানে আবারও প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে পুলিশ।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন পুলিশ পরিদর্শক (অপস) মোহাম্মদ হানিফ, এসআই মো. সাচ্চু বিশ্বাস, এসআই আজিম আহমেদ, এসআই প্রিয়তোষ সরকার, এসআই মো. মাহবুব হাসান ও এসআই আরিফ রব্বানীসহ অন্যান্য পুলিশ অফিসাররা।

তাদের সম্মিলিত তৎপরতায় মাদক কারবারিদের হাতেনাতে আটক করা সম্ভব হয় অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়, যা পরবর্তীতে আইনানুগভাবে জব্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, “মাদকমুক্ত পল্লবী গড়তে থানা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, ওসি এ কে এম আলমগীর জাহানের দক্ষ নেতৃত্ব ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় পল্লবী থানা মাদক ও অপরাধ দমনে একের পর এক সাফল্য অর্জন করছে, যা রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com