আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি :-
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গত ৩ জানুয়ারি (শনিবার) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এ ঘোষণা দেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বিএনপির মনোনীত প্রার্থী মনজুর এলাহী,আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা,জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার,ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা রাকিবুল ইসলাম,জাকের পার্টি মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান,ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী রায়হান মিয়া।
এদিকে জনতার দল মনোনীত প্রার্থী এনামুল হক-এর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।
তিনি পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন।