• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকায় চরম আতঙ্ক

dailydhakamail / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

প্রতিবেদক: নয়ন রায় (মনিরামপুর, যশোর)

যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রানা প্রতাপ বৈরাগী পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি কপালিয়া বাজারে বরফকলের ব্যবসা করতেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রানা প্রতাপ অভয়নগরের আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ওলিয়ার মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন। এলাকায় তিনি একসময় চরমপন্থী দলের সদস্য হিসেবে পরিচিত ছিলেন বলে একাধিক সূত্র দাবি করেছে। তবে অন্য একটি সূত্র জানায়, তিনি যশোর-কেশবপুর কাটাখালি মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি এবং দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রানা প্রতাপ বাজারে নিজের বরফকলে অবস্থান করছিলেন। সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কারখানা থেকে ডেকে নিয়ে পাশের কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি গলিতে নিয়ে যায়। সেখানে তাকে লক্ষ্য করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়।

সন্ধ্যার ব্যস্ত সময়ে জনাকীর্ণ বাজারে এমন ভয়াবহ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com