• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৮০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

dailydhakamail / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

 

বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে যৌথবাহিনীর অভিযানে ৮০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক রাত ৮টায় যৌথবাহিনীর স্থাপিত চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশির সময় এসব মাদক উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সদস্যদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে চারমাথা মোড়ে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই যুবককে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৮০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী এসআই আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত ট্যাপেনটাডল ট্যাবলেটগুলো স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন— মান্দা উপজেলার সতিহাট এলাকার খোকার পুত্র মোস্তাকিম (৩০) এবং একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া, গণেশপুর ইউনিয়নের নাদের খাঁর পুত্র জাহাঙ্গীর আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী চারমাথা মোড়টি বদলগাছী–নজিপুর ও জয়পুরহাট সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় বিভিন্ন সময়ে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com