• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি লটারি অনুষ্ঠান সম্পন্ন

dailydhakamail / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

শৈহ্লাচিং মার্মা রুমা প্রতিনিধি, বান্দরবান:-

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বান্দরবানের রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি লটারি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের মাল্টিমিডিয়া হলরুমে এ ভর্তি লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভর্তি কমিটির সভাপতি এনামুল হক শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পাপিয়া দাস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী, জনসংযোগ কর্মকর্তা জুড়িমং মারমা, সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী পরিচালক আলুমং মারমা এবং ভর্তি কমিটির সদস্য সচিব ও রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা।

এছাড়াও সহকারী শিক্ষক অংসিং মারমা, বাবলা নন্দী ও সুভাষ চাকমাসহ অন্যান্য শিক্ষকরা লটারি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে বিদ্যালয়ের তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে মোট ৫১টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা জানান, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক শিক্ষার্থী ভর্তি আবেদনপত্র জমা দেয়। আবেদন যাচাই-বাছাই শেষে স্বচ্ছ লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী ভর্তি হতে বলা হয়েছে।

লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের সম্প্রদায়ভিত্তিক আসন বণ্টন অনুযায়ী—

তৃতীয় শ্রেণি (মোট ২০ জন):
মারমা—৬ জন, বম—৫ জন, ত্রিপুরা—৩ জন, চাকমা—১ জন, খুমী—৩ জন, খিয়াং—১ জন এবং তঞ্চঙ্গ্যা—১ জন।

ষষ্ঠ শ্রেণি (মোট ১৬ জন):
মারমা—৫ জন, বম—২ জন, ত্রিপুরা—৩ জন, চাকমা—১ জন, খুমী—২ জন, খিয়াং—২ জন এবং তঞ্চঙ্গ্যা—১ জন।

নবম শ্রেণি (মোট ১৫ জন):
মারমা—১১ জন, বম—২ জন, ত্রিপুরা—১ জন এবং চাকমা—১ জন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com