• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

২৫০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করল রুমা বিজিবি

dailydhakamail / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

শৈহ্লাচিং মার্মা রুমা প্রতিনিধি, বান্দরবান:-

বান্দরবানের রুমা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কার্যক্রমের আওতায় মোট ২৫০ জন উপকারভোগীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনায় এবং রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রুমা উপজেলার রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় রুমা উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, সদরঘাট এলাকা এবং জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শীতার্ত মানুষের মাঝে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, পদাতিক, অধিনায়ক, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

সংশ্লিষ্টরা জানান,
“পার্বত্য অঞ্চলের দুর্গম ও শীতপ্রবণ এলাকায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিজিবি সবসময় মানবিক ভূমিকা পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান,
“এই শীতে কম্বল না থাকায় খুব কষ্ট হচ্ছিল। বিজিবির কাছ থেকে কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। ঈশ্বর তাদের ভালো রাখুক।”

হাতিমাথা পাড়ার বয়স্ক বাসিন্দা চিংসাঅং মারমা বলেন, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) পার্বত্য অঞ্চলের মানুষের পাশে থেকে অসাধারণ ভূমিকা রেখে চলেছে।

এদিকে জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার একজন শিক্ষক বলেন, শীতকালে এতিম শিশুদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় এবং বিজিবির এই উদ্যোগ প্রশংসনীয়।

স্থানীয়দের মতে, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ধারাবাহিক মানবিক কার্যক্রম পাহাড়ি অঞ্চলের মানুষের সঙ্গে বিজিবির আস্থা ও সৌহার্দ্য আরও দৃঢ় করছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com