• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

চরভদ্রাসনে রাত পর্যন্ত শীতার্তদের মাঝে ইউএনওর ঘুরে ঘুরে কম্বল বিতরণ

dailydhakamail / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ হোসেন

ফরিদপুর জেলা প্রতিনিধি:-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে তীব্র শীতে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

গত ৭ জানুয়ারি রোজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিজে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপজেলার সদর ইউনিয়নের পুরনো জেলখানা এলাকা, হিন্দু বালিয়াডাঙ্গী, মুসলিম বালিয়াডাঙ্গী, হাজীডাঙ্গী, গোপালপুর ঘাটসহ পদ্মা নদীর পাড়বর্তী বিভিন্ন এলাকায় বসবাসরত দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে মোট দেড়শ (১৫০) পিস কম্বল বিতরণ করা হয়।

রাতের আঁধার ও কনকনে শীত উপেক্ষা করে প্রশাসনের এই উদ্যোগে খুশি শীতার্ত মানুষ। অনেকেই জানান, গভীর রাতে এভাবে বাড়ি বাড়ি গিয়ে কম্বল দেওয়ায় তারা বড় উপকার পেয়েছেন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন জানান, “তীব্র শীতে যাতে কোনো মানুষ কষ্ট না পায়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com