• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সুন্দরবন সুরক্ষায় বন বিভাগের টহল জোরদার

dailydhakamail / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

শেখ রাফসান, মোংলা প্রতিনিধি, বাগেরহাট :

সুন্দরবন সুরক্ষায় বন বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবনের ভেতরে কোনো অসাধু ব্যক্তি যাতে অবৈধ কার্যকলাপ চালাতে না পারে, সে লক্ষ্যে প্রতিদিন সকাল ও বিকেলে নিয়মিত টহল পরিচালনা করছে বন বিভাগ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে বৈদ্যমারি ফরেস্ট অফিস থেকে বন বিভাগের ভিটিআরটি ও সিপিজির সদস্যরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণ শিকারের ফাঁদ তল্লাশি শুরু করেন। পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশনের আওতাধীন জয়মনি এলাকায় বনের অভ্যন্তরে চোরাশিকারিরা হরিণ ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল। এসব ফাঁদে গত রোববার (৪ জানুয়ারি) একটি বাঘ আটকা পড়ে।

পরবর্তীতে বন বিভাগের বিশেষজ্ঞ দল বাঘটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত বাঘটিকে খাঁচাবন্দি করে খুলনায় নেওয়া হয়, যেখানে বর্তমানে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কার্যক্রমের আগে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন প্রয়োগ করে বাঘটিকে অচেতন করা হয়। উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক এই বাঘটি একটি স্ত্রী বাঘ বলে জানা গেছে।

ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)-এর সদস্য শুকুর আলী শেখ বলেন, “কিছু অসাধু ব্যক্তি সুন্দরবনের ভেতরে হরিণ শিকারের ফাঁদ পেতে অবৈধভাবে শিকার করার চেষ্টা করে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ করতেই আমাদের এই অভিযান।”

বৈদ্যমারি টহল ফাঁড়ির বনরক্ষী মামুন বলেন, “সকাল থেকে আমরা পুরো এলাকা তল্লাশি করছি। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও কোনো হরিণ শিকারের ফাঁদ পাওয়া যায়নি।”

এ বিষয়ে বৈদ্যমারি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পাল বলেন, “কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা নিয়মিত টহল পরিচালনা করছি। এখনো পর্যন্ত কোনো ধরনের অবৈধ কার্যক্রমের আলামত পাওয়া যায়নি। আমাদের এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগের চেয়ে আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “সুন্দরবন ও এর বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাঘের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর আমরা বিশেষ সতর্কতার সঙ্গে টহল জোরদার করেছি। আজ সকাল থেকে টহল শুরু করে এখন পর্যন্ত পুরো এলাকা তল্লাশি করেও কোনো হরিণ শিকারের ফাঁদ পাওয়া যায়নি।”

সুন্দরবন ও এর বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com