• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

হারাগাছে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা;র‍্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার।

dailydhakamail / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: – রংপুরের হারাগাছ থানাধীন এলাকায় এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করেন। এরপর জীবিকা নির্বাহের জন্য তিনি প্রতিবেশীর বাসায় প্রায় আট বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছিলেন। এ সময় আসামি ভিকটিমের একাকিত্বের সুযোগ নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বিভিন্ন প্রলোভন দেখায়। একপর্যায়ে ২০২৫ সালের ২৪ এপ্রিল বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে আসামি তার নিজ বাড়ির শয়নকক্ষে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার হারাগাছ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৯(১)/৩০ ধারাসহ দণ্ডবিধি ১৮৬০ সালের ৩১৩/৩৪৭/৩৪/৫০৬(২) ধারায় রুজু করা হয়। মামলার নম্বর ০৯ এবং তারিখ ১৯ নভেম্বর ২০২৫।

মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে আসামি কৌশলে আত্মগোপনে চলে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‍্যাব-১৩ সদর কোম্পানি, রংপুর এবং র‍্যাব-১১ সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের যৌথ অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার প্রধান পলাতক আসামি মো. হাছেন আলী (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর জেলার হারাগাছ থানার চরচতুরা (কলমদার পাড়া) এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. সোলেমান ভাকরা।

গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,“‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে র‍্যাব ধর্ষণসহ সকল গুরুতর সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে আরও জানানো হয়, ধর্ষণ, অপহরণ, হত্যা ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com