• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

dailydhakamail / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জ–এর আয়োজনে তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে ব্যান্ড পার্টি ও সজ্জিত ঘোড়ার গাড়িসহ আনন্দঘন পরিবেশে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর সকাল ১১টায় যমুনা নদীর পাড়ের ৩ নম্বর ক্রসবাঁধ এলাকায় অবস্থিত স্কাউট গার্ডেনে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। রাবিয়ান সিরাজগঞ্জের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন–এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাবিয়ান সিরাজগঞ্জের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, অ্যাডভোকেট শাহ আলম, কাজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম রাঙ্গা, সুগভীর কুমার পাল, জনতা ব্যাংকের সাবেক এজিএম মোঃ জাহাঙ্গীর হোসেন, রাবিয়ান সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ শাখার এজিএম মোঃ সাজেদুল কবিরসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও রাবিয়ান সিরাজগঞ্জের সহ-সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম

এ সময় উপস্থিত রাবিয়ান সিরাজগঞ্জের সকল সদস্য পর্যায়ক্রমে মঞ্চে উঠে নিজেদের পরিচয় প্রদান করেন এবং স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন।

দুপুর ২টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মোঃ রুবেল হোসেন, মোঃ আসলাম উদ্দিন, মোঃ আব্দুল আউয়াল পাঞ্জা, মোঃ হাসান হাবিব বিপ্লব ও মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।

বিভিন্ন আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানের সফল সমাপনী ঘটে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com