• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে ফসলি জমির মাটি কাটায় ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা

dailydhakamail / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

আবু নাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী এলাকায় ফসলি জমির টপ লেয়ার কর্তন করে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে একটি ইটভাটাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১১ জানুয়ারি (রবিবার) দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন খবর পান যে, মানিকদী দড়িপাড়া উত্তর-পূর্ব পাশের কৃষি জমির মাটি ভেকু মেশিনের মাধ্যমে কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম শিবপুর মডেল থানার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতিকারীরা ভেকু ও ট্রলি রেখে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নিকটবর্তী এএমএল ইটভাটায় গিয়ে দেখা যায়, সেখানে কৃষি জমির মাটি স্তূপ করে রাখা রয়েছে। এ প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কৃষি জমির মাটি সংগ্রহ বা সংরক্ষণ না করার মর্মে ভাটা মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম বলেন, কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com