• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রেজাউল করিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

dailydhakamail / ১১১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :—

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রেজাউল করিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তাকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকেল ৫টায় সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা-এর সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. মো. আ. আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জ-এর উপপরিচালক কৃষিবিদ এ. কে. এম. মনজুরে মাওলা এবং অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস. এম. নাসিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদী রহমান, মারুফা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উচ্চমান সহকারী কাম-হিসাবরক্ষক মো. মোস্তাফিজুর রহমানসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে বক্তারা রেজাউল করিমের কর্মজীবনের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com