• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

স্বামীর বাড়িতে ইউএনও ফেরদৌস আরার দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন

dailydhakamail / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে তার স্বামীর বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে একই দিন বাদ জোহর ঢাকার ডেমরা এলাকায় তাঁর বাবার বাড়ির শেখদী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী। তাঁর স্বামী মো. শাহ জাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।

মো. শাহ জাহান মাস্টার জানান, মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে ফেরদৌস আরাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৭টার দিকে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। এছাড়াও দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com